ডার্বিতে বিশ্রী হার নিয়ে মোহনবাগান শিবিরে কাটাছেঁড়া চলেছে সোমবার সারা দিনই। কোচ পানোসের আপাতত চাকরি যাওয়ার আশঙ্কা নেই। ফর্মে থাকা সাহলকে প্রথম টিমে না রাখা নিয়ে পানোসকে কাঠগড়ায় দাঁড় করানো হলেও, টিমের অন্দরমহলের খবর, শিলংয়ে সেমিফাইনালে বৃষ্টিভেজা মাঠে খেলতে গিয়ে সাহল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। ডার্বিতে তিনিই নাকি শুরু থেকে নামতে চাননি। সাহলের সঙ্গে চোট থাকা […]