West Bengal Live News: আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা, ক্যামাক স্ট্রিট কাণ্ডে ডেরেককে তলব | West Bengal Live News Supreme Court Suvendu Adhikari Derek O’Brien Nepal Disaster BJP TMC update on 31 August
ক্যামাক স্ট্রিট অফিস কাণ্ডে আজ তলব করা হয়েছে ডেরেক ও’ব্রায়েনকে। বেলা ১২টা নাগাদ শেক্সপিয়র সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে। তৃণমূল সাংসদ হাজির থাকেন কি না, সেদিকেই আজ নজর থাকবে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নজর থাকবে নেপালের দিকেও। পড়শি দেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ চলছে। রবিবার রাত পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ফুঁসছে নেপালের ভোটে কোশী নদী। জারি হয়েছে হাই অ্যালার্ট।