BJP: ভোটের আগেই ‘রদবদল’, নতুন মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ্যে আসতেই ‘কোন্দল’ কাঁটা বিজেপিতে - Bengali News | List of new BJP mandal presidents was made public, there was a lot of commotion on social media - 24 Ghanta Bangla News
Home

BJP: ভোটের আগেই ‘রদবদল’, নতুন মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ্যে আসতেই ‘কোন্দল’ কাঁটা বিজেপিতে – Bengali News | List of new BJP mandal presidents was made public, there was a lot of commotion on social media

Spread the love

বিষ্ণুপুর: শুধু তৃণমূল নয়! গোষ্ঠীকোন্দলের অভিযোগে শোরগোল এবার পদ্ম ব্রিগেডের অন্দরেও। সম্প্রতি বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। সেই তালিকা প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে শুরু হয়েছে প্রবল অসন্তোষ। একের পর এক ফেসবুক পোস্ট করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের নেতা-কর্মীদের একাংশ। দলের জেলা ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে দলের নেতা-কর্মীরাই গর্জে ওঠায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। 

সম্প্রতি বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ১৮ টি মণ্ডলের মণ্ডল সভাপতি পদে রদবদল হয়। বেশ কিছু মণ্ডলে পুরানো সভাপতিদের পুনরায় দায়িত্ব দেওয়া হলেও একাধিক মণ্ডলে সভাপতি বদল করা হয়েছে। সম্প্রতি এই ১৮টি মণ্ডলের নির্বাচিত সভাপতিদের নাম প্রকাশ্যে আসে। তারপর থেকেই গেরুয়া শিবিরের একাংশের ক্ষোভ আছড়ে পড়তে শুরু করে সামাজিক মাধ্যমে। অধিকাংশ ক্ষেত্রেই এই সভাপতি রদবদলে স্বজনপোষণ ও দল বিরোধী কাজকর্মের অভিযোগ আনা হয়েছে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। প্রকাশ্যে দলের নেতা-কর্মীরা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতেও শুরু করেছেন। 

বিক্ষুব্ধদের দাবি এইভাবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের একাংশ। জেলার একাংশের নেতারা এভাবে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করতেই চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে দলের উপরমহলের নেতারাও। বড় দলে এমন একটু আধটু হতেই পারে বলে কোনওক্রমে পরিস্থিতি সামাল দিচ্ছেন দলের জেলা নেতৃত্ব। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জেলার ঘাসফুল শিবিরের নেতাদের দাবি, নীতিহীন বিজেপিতে এই গোষ্ঠীকোন্দল ও কর্মী অসন্তোষ অত্যন্ত স্বাভাবিক। সেই ছবিই দেখা যাচ্ছে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *