Lionel Messi: জল্পনায় সিলমোহর, বড় ঘোষণা মেসির, হৃদয় ‘ভাঙল’ ফ্যানদের - 24 Ghanta Bangla News
Home

Lionel Messi: জল্পনায় সিলমোহর, বড় ঘোষণা মেসির, হৃদয় ‘ভাঙল’ ফ্যানদের

Spread the love

Lionel Messi: জল্পনায় সিলমোহর, বড় ঘোষণা মেসির, হৃদয় ‘ভাঙল’ ফ্যানদের

কলকাতা: কয়েক দিন আগে থেকেই শোনা গিয়েছিল খুব সম্ভবত মেসি অবসর নেবেন। বাবার মৃত্যুর পর এতটা ভেঙে পড়েছিলেন, ফুটবল থেকেও মন তুলে নিয়েছিলেন। অনেকেই আশঙ্কা করেছিল, এবার মেসি অবসর না নিয়ে নেন। কিন্তু, সেটাই সত্যি হল। দেশের জার্সিকে চিরবিদায় জানালেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এর সঙ্গেই শেষ হল ২০ বছরের একটি মহাকাব্য। যার পরতে পরতে ছিল হাসি, কান্না, জয়, গ্লানির নানা অধ্যায়। পরপর দুইবার বিশ্বকাপ পেতে পেতেও পাওয়া হয়নি মেসির। কিন্তু যে সিদ্ধান্ত আজ তিনি নিলেন, তা দেখে মনে হয়, বাবার মৃত্যুতে একপ্রকার মুহ্যমান হয়ে গিয়েই প্রহেলিকা রেখে বিদায় জানালেন মেসি।

দিন দুয়েক আগেই তাঁর ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে করেছেন ৪ গোল। দল জিতেছে ৭-০ ফলে। তবুও, কোত্থাও কোনও রকম আন্দাজ দেননি যে ছাড়তে পারেন। তবুও, মেসির চলে যাওয়ার অর্থ আর্জেন্টিনা দলের মাথা থেকে সেই মহীরুহের পতন, যা বহুদিন বহু ঝড়-ঝাপটা থেকে বাঁচিয়ে রেখেছিল আর্জেন্টিনাকে। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মেসি জানান, “ফাইনালের পর থেকে আমি অনেক চিন্তাভাবনা করেছি এবং অবশেষে আমি জানাচ্ছি, যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এটি এমন একটি সিদ্ধান্ত যা কষ্টকর, কিন্তু আমি জানি এটাই সঠিক সময়। আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। ফুটবল খেলে আপনাদের মুখে হাসি ফোটাতে চেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *