Agnimitra On Parking: যাঁদের গাড়ি বা বাইক আছে, তাঁদের নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার | Agnimitra Paul give message for Car Parking in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Agnimitra On Parking: যাঁদের গাড়ি বা বাইক আছে, তাঁদের নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার | Agnimitra Paul give message for Car Parking in Kolkata

Spread the love

অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit: PTI

কলকাতা: ক্ষমতায় আসার পর পার্কিং নিয়ে পদক্ষেপ করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যেখানে সেখানে রাখা যাবে না গাড়ি। নয়ত ফাইন দিতে হবে। জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। যাঁদের চার চাকা গাড়ি বা বাইক রয়েছে ফের একবার তাঁদের ফের একবার সতর্ক করলেন অগ্নিমিত্রা পাল। সরকার প্রদত্ত নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও গাড়ি রাখলেই ব্যবস্থা নেওয়া হবে বলে ফের একবার মনে করিয়েছেন তিনি।

অগ্নিমিত্রা পাল বলেন, “যেখানে-সেখানে পার্কিং করবেন না। আমরা মিটিং করছি। কোথায়-কোথায় আমরা পার্কিং করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। একটা অ্যাপ আনব আমরা। সেই অ্যাপটা এলে সুবিধা হবে সকলের।” কীভাবে এই অ্যাপ কাজ করবে তা নিয়েই বার্তা দেন তিনি। রাজ্যের মন্ত্রী বলেন, “ঘুরে ঘুরে দেখতে হবে না কোথায় পার্কিং আছে। অনেকে বলছেন ম্যাডাম জানব কী করে কোথায় পার্কিং আছে, আপনি কেস দিয়ে দিচ্ছেন।”

তিনি আরও জানান, “ধরুন আপনি এসপ্ল্যানেড যাচ্ছেন। ওই অ্যাপটা খুলে দেখে নেবেন কোথায় কোথায় পার্কিং রয়েছে। আমরা খুব দ্রুতই এই অ্যাপ আনছি। তবে হাতজোড় করে অনুরোধ করছি বেআইনি ভাবে পার্কিং করবেন না।” এখানে উল্লেখ্য, গত শনিবার নবান্নে এই সকল পার্কিং নিয়ে একটি বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,কোন পৌর এলাকায় কতগুলি জায়গায় সরকারি ভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এমনকী কোথায় বেশি গাড়ি থাকে সেই জায়গাও বাছা হয়। সংশ্লিষ্ট সেই জায়গাগুলির বাইরে অন্য কোথাও গাড়ি বা মোটরবাইক পার্কিং করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে বলেও ঠিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *