সুদের টাকা থেকে রেহাই পেতে শিক্ষককে মার্ডার? - 24 Ghanta Bangla News
Home

সুদের টাকা থেকে রেহাই পেতে শিক্ষককে মার্ডার?

Spread the love

সরকারি আইনজীবী ওয়াসিম পারভেজ বলেন, ‘এই ঘটনায় মূল মাস্টার মাইন্ড মিন্নাতা। তিনি মোশারফকে টাকা দিয়েছিলেন নজরুলকে খুন করার জন্য। তবে তিনি সুপারি কিলার নন।’ কেন খুন করা হলো নজরুলকে? পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত মিন্নাতা নজরুলের কাছ থেকে লক্ষাধিক টাকা সুদে নিয়েছিলেন। কিন্তু তিনি আসল বা সুদ, কোনও টাকা পরিশোধ করেননি। ফলে বকেয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় দু’জনের মধ্যে একাধিক বার বচসা হয়। সূত্রের খবর, নজরুল টাকা ফেরতের জন্য চাপ দিলে জমির কিছু অংশ বিক্রি করে সমস্ত টাকা শোধ করার আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু সেই প্রতিশ্রুতি পুরণ করেননি মিন্নাতা। তদন্তকারীদের অনুমান, নজরুলের ক্রমবর্ধমান চাপ থেকেই খুনের ছক তৈরি হয়। অভিযোগ, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোশারফকে ব্যবহার করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *