জিএসটি কাউন্সিলের বৈঠক, মোবাইলে কর কমার সম্ভাবনা
জিএসটি ২.০ চালুর পরে পুরোনো ও ট্রানজ়িশনাল ক্রেডিটের কী হবে, সেটিও আলোচনায় আসতে পারে। বিশেষ করে মজুত পণ্যের ক্ষেত্রে বৈধ জমে থাকা ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে কী ব্যবস্থা হবে, তা নিয়ে স্বচ্ছতা প্রয়োজন। এর পাশাপাশি আর একটি বড় সমস্যা হলো জমে থাকা কমপেনসেশন সেস। ধ্রুব অ্যাডভাজ়র্স-এর রঞ্জিত মাহতানির হিসেব অনুযায়ী, কর ব্যবস্থাটি বন্ধ হয়ে যাওয়ার পরে কয়েকটি শিল্পে প্রায় ৬ হাজার কোটি টাকার সেস কার্যত আটকে বা নিষ্ক্রিয় হয়ে রয়েছে। বিশেষ করে অটোমোবাইল শিল্প ও কয়লা ব্যবহারকারী সংস্থাগুলি এই আর্থিক চাপ কখনও নিজেদের ঘাড়ে নিয়েছে, কখনও তা ক্রেতাদের উপরে চাপিয়েছে। আবার কেউ জমে থাকা অর্থ ফেরতের দাবিতে আইনের পথে গিয়েছে। এই অর্থ কী ভাবে ব্যবহার বা আদায় করা যায়, কাউন্সিলকে তারও একটি পথ খুঁজতে হবে বলে তিনি জানান।