ভারত নেপালের সুখ-দুঃখের সাথী! নেপাল দূতাবাসে শোক বইয়ে সাক্ষর রাজনাথের
কাঠমান্ডু: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার নেপালের প্রাকৃতিক দুর্যোগে (Rajnath Singh)ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নয়াদিল্লিতে নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং…
কাঠমান্ডু: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার নেপালের প্রাকৃতিক দুর্যোগে (Rajnath Singh)ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নয়াদিল্লিতে নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং ভারতকে নেপালের ‘সুখ দুঃখ কে সাথী’ বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট করেছেন, নয়াদিল্লি কাঠমান্ডুর পাশে দাঁড়িয়ে আছে এবং অনুসন্ধান, উদ্ধার ও পুনর্বাসন কাজে পূর্ণ সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
২৬ আগস্ট নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।(Rajnath Singh) তিব্বত অঞ্চল থেকে উৎপন্ন হওয়া এই বন্যা ভোটে কোশি নদী দিয়ে নেপালে প্রবেশ করে রাসুয়াসহ কয়েকটি জেলায় তছনছ করে দিয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার কাজ চলছে। এই দুর্যোগে নেপালি নাগরিকদের পাশাপাশি কিছু ভারতীয় নাগরিকও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরও দেখুনঃ ‘নারীদের জায়গা পুরুষদের সঙ্গে একই স্থানে নয়!’ কেরলে বিতর্ক উস্কে শিরোনামে মুফতি কান্থাপুরম
আমেরিকার ঘাতক ড্রোন গুলি করে নামল ইরান! কতটা সুরক্ষিত ভারতের এমকিউ-৯বি?
রাজনাথ সিং দূতাবাসে গিয়ে লিখেছেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে (Rajnath Singh)তিনি নেপালের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি রইল। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনাও করেন তিনি। তিনি বলেন, ভারত নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার। সুখে-দুঃখে সাথী হিসেবে ভারত সবসময় নেপালের পাশে থেকেছে।
এই কঠিন সময়েও নেপালি ভাই-বোনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং অনুসন্ধান, উদ্ধার ও পুনর্বাসনের কাজে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।ভারত ইতিমধ্যেই বেশ কয়েক দফা ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে কম্বল, স্লিপিং ব্যাগ, ত্রিপল, স্বাস্থ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।
টানেল রেসকিউ টিম ও ফরেনসিক বিশেষজ্ঞদেরও (Rajnath Singh)পাঠানো হয়েছে, যাতে নিখোঁজদের সনাক্তকরণ ও উদ্ধার কাজে সাহায্য করা যায়। চতুর্থ দফার ত্রাণ সামগ্রী ইতিমধ্যে নেপালে পৌঁছেছে।দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ। খোলা সীমান্ত, জনগণের মধ্যে আত্মীয়তার বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় ভারত সবসময় নেপালের পাশে দাঁড়িয়েছে। এবারও সেই ঐতিহ্য বজায় রেখে নয়াদিল্লি দ্রুত সাড়া দিয়েছে।