চার্চিল ব্রাদার্সে যোগ দিচ্ছেন মেলরয় আসিসি, ডায়মন্ড হারবার ছাড়ার পথে - 24 Ghanta Bangla News
Home

চার্চিল ব্রাদার্সে যোগ দিচ্ছেন মেলরয় আসিসি, ডায়মন্ড হারবার ছাড়ার পথে

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট নজর কেড়ে আসছেন মেলরয় আসিসি (Melroy Assisi)। গত ২০২১-২০২২ মরসুমে হায়দরাবাদ স্পোর্টস থেকে যোগদান…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট নজর কেড়ে আসছেন মেলরয় আসিসি (Melroy Assisi)। গত ২০২১-২০২২ মরসুমে হায়দরাবাদ স্পোর্টস থেকে যোগদান করেছিলেন অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসিতে। তারপর সময় যত এগিয়েছে দক্ষিণের এই দল থেকে পরবর্তীতে ফিরে গিয়েছিলেন দ্বিতীয় ডিভিশনের ক্লাব রাজস্থান ইউনাইটেডে। সেখান থেকে চুক্তি শেষে তাঁকে ফিরিয়ে এনেছিল আইএসএল জয়ী চেন্নাইয়িন। কিন্তু বছর কয়েক পরেই ফের বদল। ২০২৩-২০২৪ সিজনে তাঁকে দলে টেনে নিয়েছিল পাঞ্জাব এফসি।

তৎকালীন কোচ প্যানাগিওটিস ডিলমপেরিসের তত্ত্বাবধানে যথেষ্ট দাপটের সাথেই খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগে। বলাবাহুল্য, সেই সময় দলের রক্ষণভাগের অন্যতম ভরসাযোগ্য হাতিয়ার হয়ে উঠেছিলেন এই ভারতীয় ফুটবলার। প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে বহুবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন তিনি। সবদিক মাথায় রেখেই গত সিজনে তাঁকে দলে টেনে নিয়েছিল বাংলার সেই সময়কার শক্তিশালী ফুটবল দল ডায়মন্ড হারবার এফসি। গতবার দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্টে ও জয় লাভ করেছিল কিবু ভিকুনার ছেলেরা।

তবে বর্তমানে বদলে গিয়েছে অনেক কিছুই। কার্যত গভীর অন্ধকারে রয়েছে এই ক্লাবের ভবিষ্যৎ। সেইকথা মাথায় রেখেই দলে ছেড়েছেন ফুটবলাররা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এবার ডায়মন্ড হারবার এফসি থেকে গোয়ার শক্তিশালী ফুটবল দল তথা চার্চিল ব্রাদার্সে যোগদান করতে চলেছেন বছর সাতাশের এই ডিফেন্ডার।‌উভয় পক্ষের আলোচনা যথেষ্ট ইতিবাচক। খুব শীঘ্রই হয়তো ঘোষণা হবে যোগদানের বিষয়টি।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *