খন্দপথে জল জমেই মরণফাঁদ, দ্রুত সারাইয়ের দাবি স্থানীয়দের
বিশেষ করে দু’চাকার যান চালকদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। বাসিন্দাদের কথায়, দিনের বেলায় কোনও রকমে গর্ত দেখা গেলেও, সন্ধ্যার পরে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। তার উপরে বৃষ্টির জল জমে থাকলে গর্তের গভীরতা আন্দাজ করা যায় না। ফলে, আচমকা চাকা গর্তে পড়ে গিয়ে বাইক বা স্কুটার নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার বড় গর্তগুলি দ্রুত বুজিয়ে দেওয়া এবং সম্পূর্ণ রাস্তা সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি, বৃষ্টির জল যাতে রাস্তায় দীর্ঘক্ষণ জমে না থাকে, তার জন্য নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখা জরুরি।