ক্রমশ বাড়ছে লভ্যাংশ, দারুণ ডিভিডেন্ড দিচ্ছে এই সংস্থা, ডিভিডেন্ড দেবে মিশ্র ধাতুও! – Bengali News | What is Happening in Indian Market? Which Company is Giving Dividend?
বাজারে ওঠা-পড়া তো লেগেই রয়েছে। আর সেই ওঠা-পড়ার দিকে নজর থাকে বিনিয়োগকারীদের। তবে শুধু বাজারের ওঠা-পড়া নয়, একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তাঁরা হিসাব রাখেন কখন কোন সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে, কখন কে বোনাস দিচ্ছে। কোন সংস্থা রাইটস ইস্যু করছে বা কাদের বোর্ড মিটিং রয়েছে কিম্বা কোন সংস্থার শেয়ার স্প্লিট করছে। কর্পোরেট ক্যালেন্ডারের দিকে নজর রাখলে কবে কোন সংস্থায় কী হচ্ছে সেই বিষয়ে জানা যায়।
আজ ডিভিডেন্ড দিচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেড ও কে সল্ভস। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে ৭৫ পয়সা। আজ দিনের শুরুতে এই সংস্থার শেয়ার খোলে ২৯৯ টাকা ৬০ পয়সায়। সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ৫ হাজার ৫৭০ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৫.৩৯। শেষ ত্রৈমাসিকে সংস্থার রেভেনিউ একটু কমলেও বেড়েছে সংস্থার লাভের অঙ্ক।
অন্যদিকে আজ ২৫ মার্চ ৭ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেবে কে সল্ভস। সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ১ হাজার ১৪৩ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ১৫.৯৭। শেষ ত্রৈমাসিকে বেড়েছে সংস্থার আয় এবং লাভের অঙ্ক দুইই।
আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে একাধিক সংস্থার। এর মধ্যে রয়েছে বাজাজ ফাইন্যান্স, মারুতি সুজুকি, টাটা কনজিউমার প্রোডাক্টস, অশোক লেল্যান্ড, হিতাচি এনার্জি, ক্যাস্ট্রল ইন্ডিয়া, রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ইনফ্রা, গ্রেভস কটন, টেক্সম্যাকো রেল, এইচসিএল ইনফো উল্লেখযোগ্য।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।