উজবেকিস্তানের মহাত্মা গান্ধী সেন্টারে মোদীর লেখা কবিতা পাঠ পড়ুয়াদের, আপ্লুত প্রধানমন্ত্রী
উজবেকিস্তানের তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজের ‘মহাত্মা গান্ধী ভারতবিদ্যা কেন্দ্র’ পরিদর্শনে গিয়ে এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির জীবনদর্শন থেকে শুরু করে তামিল সংস্কৃতি নিয়ে উৎসাহ—সবটাই ধরা পড়ল এই সফরে। কিন্তু সবথেকে বড় চমক ছিল যখন উজবেক ছাত্রছাত্রীরা নিখুঁত উচ্চারণে পাঠ করলেন খোদ নরেন্দ্র মোদীর লেখা হিন্দি কবিতা। নিজের সোশ্যাল মিডিয়াতে সেটি পোস্টও করলেন প্রধানমন্ত্রী।