এমবাপেকে তাড়ানোর দাবি ৩ কোটির - 24 Ghanta Bangla News
Home

এমবাপেকে তাড়ানোর দাবি ৩ কোটির

Spread the love

কিলিয়ান এমবাপেকে নিয়ে ক্রমশ অসন্তোষ বাড়ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে। দিন তিনেক আগে রিয়াল মাদ্রিদ সমর্থকরা একটি অনলাইন পিটিশনে সই সংগ্রহ করতে থাকেন এমবাপের ক্লাব ছাড়ার দাবিতে। সে দিনেই রাতের দিকে সংখ্যাটা ১৩ লক্ষে পৌঁছে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে সইয়ের সংখ্যা পেরিয়ে যায় তিন কোটি। অর্থাৎ, তিন কোটি রিয়াল সমর্থক চান এমবাপে রিয়াল ছেড়ে চলে যান। অনেকে এমবাপেকে দাগিয়ে দিচ্ছেন, ‘স্বার্থপর’ বলে। বলা হচ্ছে, মাঠে এমবাপে অনেক সময়েই বাকি ফুটবলারদের সঙ্গে সহযোগিতায় যান না। যা নিয়ে রিয়ালের ড্রেসিংরুমে নাকি অসন্তোষ। যদিও বৃহস্পতিবার রিয়ালের প্র্যাক্টিস সেরে বেরোনোর সময়ে গাড়িতে বেশ খোশমেজাজেই হাসতে দেখা গিয়েছে তাঁকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *