‘মানবতার ক্ষতি করছে যুদ্ধ’, পুতিনকে উষ্ণ আলিঙ্গন করে শান্তির পক্ষে জোরালো সওয়াল মোদীর - 24 Ghanta Bangla News
Home

‘মানবতার ক্ষতি করছে যুদ্ধ’, পুতিনকে উষ্ণ আলিঙ্গন করে শান্তির পক্ষে জোরালো সওয়াল মোদীর

Spread the love

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত কয়েক দিনে বেড়েছে আক্রমণের ঝাঁজ। শুক্রবারই ইউক্রেনের রাজধানী কিইভের কাছে ভয়াবহ রুশ ড্রোন হামলায় প্রাণ গিয়েছে অন্তত ৩৭ জনের। সেখানে যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। এর জন্য একে অপরকে দায়ী করছে রাশিয়া এবং ইউক্রেন। এরই মধ্যে শান্তির পক্ষে জোরালো সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত শান্তির পক্ষেই অবস্থান করবে বলে স্পষ্ট করেই জানিয়ে দিলেন তিনি। এই যুদ্ধ ‘মানবতার ক্ষতি করছে’ বলেও জানিয়েছেন তিনি। সোমবার, কিরঘিজ়স্তানে রাজধানী বিশকেকে (Bishkek) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানেই ভারতের অবস্থানের কথা পুতিনকে জানিয়ে দেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *