WBJEE: ফের কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিংয়ে সুযোগ, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের | WBJEE Counselling 2026: Board Allows Students to Participate in Decentralized Counselling, Revised Schedule Soon
কলকাতা: WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে বড় সিদ্ধান্ত। ফের কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন পড়ুয়ারা। কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিংয়ে ভর্তি হওয়া পড়ুয়ারাও এবার বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। বিভিন্ন পক্ষের অনুরোধের পর সিদ্ধান্ত নিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। একইসঙ্গে আগের কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন করল বোর্ড।
রাজ্যজুড়ে ছাত্র-ছাত্রীরা দাবি তুলছিলেন বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে তাঁদের অংশ নিতে দেওয়া হোক। কেন্দ্রীয়ভাবে যখন কাউন্সেলিং চলছিল, সেইসময় পছন্দের মতো কলেজ পাননি বলে অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। এদিকে, সেই কলেজগুলিতে আসন ফাঁকা থেকে যাচ্ছিল। ফলে পড়ুয়ারা পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছিলেন না। তাই বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের দাবি তুলছিলেন পড়ুয়ারা। সেই দাবি মেনেই অবশেষে বড় সিদ্ধান্ত নিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
শীঘ্রই প্রকাশিত হবে সংশোধিত কাউন্সেলিং বিজ্ঞপ্তি। আলাদা করে প্রকাশ করা হবে সংশোধিত কাউন্সেলিংয়ের সময়সূচি। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন পড়ুয়ারা। নিজের পছন্দের মতো কলেজে ভর্তি হতে পারবেন। পছন্দের মতো বিষয় পড়তে পারবেন।