‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’, ট্রাম্পের হাতে ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারের নিয়ন্ত্রণ
ভেনেজ়ুয়েলার বিপুল তেলের ভাণ্ডার এ বার আমেরিকার হাতে। ভেনেজ়ুয়েলার সঙ্গে তেল চুক্তির ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্ট তিনি লিখেছেন, ‘এটি এখনও পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’। এই চুক্তির ফলে ভেনেজ়ুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল এ বার আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেল।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ় আলোচনা করে এই চুক্তি করেছেন। এই চুক্তির প্রশংসা করেছেন রদ্রিগে়জ়। তাঁর মতে, এই চুক্তি ভেনেজ়ুয়েলাকে নতুন করে তৈরি করতে সাহায্য করবে। বিপুল রাজস্ব পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।