‘উইকেট নিতেও পারি’, দলীপে জোড়া উইকেট নিয়ে ঈশানকে খোঁচা বৈভবের
দলীপ ট্রফিতে ব্যাট হাতে মাত্র ৮ রান করলেও বল হাতে চমকে দিল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। নর্থ ইস্ট জ়োনের বিরুদ্ধে তিন ওভার দু’টি উইকেট নেয় সে। পরে মজার ছলে অধিনায়ক ঈশান কিষাণকে খোঁচা দিয়ে বৈভব বলে, ‘ঈশান ভাইয়া ভেবেছিল আমাকে বল দেওয়া ঝুঁকির। কিন্তু ও জানে না, আমি উইকেটও নিতে পারি।’ ইস্ট জ়োন ইনিংস ও ২১০ রানে ম্যাচ জেতে। রবিবার সেমিতে সেন্ট্রাল জ়োনের বিরুদ্ধে খেলবে তারা।