১২ অগস্ট সূর্যগ্রহণ, ৯০ দিন ধরে সুফল লাভ বৃষ কন্যা বৃশ্চিক মীন রাশির
মীন রাশি
মীন রাশির পঞ্চম ঘরে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। শিক্ষা, প্রেম ও নতুন শিল্প সৃষ্টির কাজে উন্নতি হবে। কেরিয়ারে উন্নতি করার নতুন দিশা পাবেন। যে সমস্যা আপনাকে অনেক দিন ধরে ভোগাচ্ছে, তার থেকে মুক্তি পাবেন। পরিবারের কোনও সদস্যের থেকে সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে।
প্রশ্ন: ২০২৬ সালের শেষ সূর্যগ্রহণ কবে হবে?
উত্তর: ১২ অগস্ট শ্রাবণ অমাবস্যা তিথিতে ২০২৬ সালের শেষ সূর্যগ্রহণ হবে।
প্রশ্ন: ১২ অগস্টের সূর্যগ্রহণ কোন রাশি ও নক্ষত্রে হবে?
উত্তর: জ্যোতিষ গণনা অনুসারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কর্কট রাশি ও অশ্লেষা নক্ষত্রে হবে।
প্রশ্ন: ভারত থেকে কি ১২ অগস্টের সূর্যগ্রহণ দেখা যাবে?
উত্তর: এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না।
প্রশ্ন: সূর্যগ্রহণের প্রভাবে কোন রাশির ভাগ্য খুলতে পারে?
উত্তর: জ্যোতিষ গণনা অনুসারে বৃষ, কন্যা, বৃশ্চিক ও মীন রাশির জাতকরা আগামী ৯০ দিন শুভ ফল পেতে পারেন।