শ্যামৌপ্তির সঙ্গে ডিভোর্স-চর্চার মাঝেই ইঙ্গিতবাহী পোস্ট রণজয়ের
বেশ কিছু দিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা। সত্যিই কি বিয়ের পাঁচ মাসের মাথায় ভাঙতে চলেছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির সংসার? যদিও ইন্ডাস্ট্রির এই গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তাঁরা। চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে’র দিন সাতপাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি। তবে গত এপ্রিলের পর থেকে এখন রণজয় ও শ্যামৌপ্তি আলাদা থাকছেন বলেও রয়েছে গুঞ্জন। এমন নানা চর্চার মাঝেই নিজের বেশ কিছু সাদাকালো ছবি ভাগ করে রণজয় তুলে ধরেছেন সত্যি আর মিথ্যের মধ্যে লুকিয়ে থাকা পার্থক্য।