Indian Railways Model | ২৪ ফুট জায়গায় মডেলের মাধ্যমে ৪৫ কিমি রেলপথ তৈরি করলেন নিউ ব্যারাকপুরের অনুপ বিশ্বাস - 24 Ghanta Bangla News
Home

Indian Railways Model | ২৪ ফুট জায়গায় মডেলের মাধ্যমে ৪৫ কিমি রেলপথ তৈরি করলেন নিউ ব্যারাকপুরের অনুপ বিশ্বাস

Spread the love

ঘরের মধ্যেই ৪৫ কিলোমিটারের রেলপথ! শুনতে অবাক লাগলেও মাত্র ২৪ ফুটের মডেলের মধ্যে ভারতীয় রেলের ৪৫ কিলোমিটার রেলওয়ে ট্র্যাকের প্রতিরূপ তৈরি করেছেন নিউ ব্যারাকপুরের শিল্পী অনুপ বিশ্বাস। এই অভিনব TRD (Traction Distribution System) মডেল তৈরি করা হচ্ছে ভারতীয় রেলের প্রশিক্ষণের জন্য। মডেলে দেখানো হয়েছে কীভাবে সাবস্টেশন থেকে রেলওয়ে ট্র্যাকে বিদ্যুৎ পৌঁছয়, কীভাবে সেই পাওয়ারের মাধ্যমে ট্রেন চলে এবং কোথাও সমস্যা বা শর্ট সার্কিট হলে কীভাবে সুইচিং করা হয়। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ কীভাবে ১১ হাজার ভোল্টে নামিয়ে আনা হয়, সেই প্রক্রিয়াও বোঝানো যাবে এই কার্যকরী মডেলের মাধ্যমে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *