শাসকদলের বিধায়কের হাতে রাখি পরালেন তৃণমূল প্রধান
ফলে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এ কি শুধুই রাখির বন্ধন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? এখানেই শুরু হয়েছে আসল গুঞ্জন। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানরা নিয়মিত পঞ্চায়েতে আসছেন না, ফলে পঞ্চায়েতের কাজকর্ম কার্যত থমকে রয়েছে। সেই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক ও বিজেপি কর্মীদের হাতে রাখি বেঁধে কি এ বার পঞ্চায়েতকে সচল করার বার্তা দিলেন প্রধান? নাকি রাখির এই বন্ধন শুধুই সৌজন্য, রাজনীতির সঙ্গে যার কোনও সম্পর্ক নেই? রাখিবন্ধনের দিনে গোঘাটের যে ছবি সামনে এসেছে, তাতে অন্তত এটুকু স্পষ্ট-রাখির সুতোয় সম্পর্কের বন্ধন যতটা দৃঢ় হয়েছে, তার থেকেও বেশি জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা।