হাওড়া মেট্রো স্টেশন থেকে ১৪ লক্ষ টাকার রুপো
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া রুপোর বাট বাজেয়াপ্ত করা হয়য়েছে। এই পরিমাণ অতনু কোথা থেকে নিয়ে আসছিলেন, কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি কোনও ভাবে পাচার কারবারের সঙ্গে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, তাঁর সঙ্গে আর কেউ জড়িত কি না।