লিফটের দরজা আটকে বিপত্তি, যাত্রীদের উদ্ধার করল রেল পুলিশ
রেল পুলিশ সূত্রে খবর, ৯ জন যাত্রী নিয়ে নামছিল লিলুয়া স্টেশনে থাকা ওই লিফটটি। যাত্রীদের মধ্যে দু’জন বৃদ্ধ ছাড়াও একটি শিশু ছিল বলেও জানা গিয়েছে। নীচে নামার সময়ে আচমকা বন্ধ হয়ে যায় লিফটি। ফলে লিফটের মধ্যেই আটকে যান যাত্রীরা। আতঙ্কে আর্তনাদ শুরু করেন সবাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন বেলুড় জিআরপি-র আধিকারিকরা। লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। ওই যাত্রীরা সকলেই সুস্থ এবং অক্ষত আছেন বলে জানিয়েছেন তাঁরা।