রাস্তা সারাইয়ের ১২ কোটিতে পেনশন ও গ্র্যাচুইটি কর্মীদের - 24 Ghanta Bangla News
Home

রাস্তা সারাইয়ের ১২ কোটিতে পেনশন ও গ্র্যাচুইটি কর্মীদের

Spread the love

চাঁদকুমার বড়াল, কোচবিহার

প্রায় ১২ কোটি টাকা নিয়ম বহির্ভূত ভাবে কোচবিহার পুরসভা খরচ করেছে বলে অভিযোগ উঠেছে। একটি গ্যাস কোম্পানি এবং দু’টি টেলিকম সংস্থা পুরসভাকে রাস্তা সারাইয়ের জন্য এই টাকা দিয়েছিল। কিন্তু এই টাকার ৯৫ শতাংশের বেশি খরচ হয়েছে অস্থায়ী কর্মীদের বেতন, গ্র্যাচুইটি, পেনশন দিতে। পাশাপাশি পানীয় জল থেকে জঞ্জাল সাফাই-সহ একাধিক প্রকল্পে এই টাকার একটি অংশ খরচ হয়েছে। এমনই তথ্য সামনে এসেছে। ইতিমধ্যে এই সমস্ত বিষয় নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে পুরসভার বর্তমান প্রশাসক বোর্ড।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *