‘কী করছে পুচকেটা?’ মেসেজের পরেই নিখোঁজ নেপালের বিদ্যুৎ প্রকল্পের কর্মী, চিন্তা বাড়ছে পরিবারে
জবা জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। আর, বুধবার সকালে ছেলের খোঁজ জানতে এসএমএস পাঠান তাঁর স্বামী। কিন্তু তার কিছুক্ষণ পরেই খবর আসে নেপালের পাহাড়ি এলাকায় বিধ্বংসী হড়পা বানের । তারপর থেকে অশোকের সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । বারবার ফোনে চেষ্টা করেও নেটওয়ার্ক মিলছে না। শুক্রবার তাঁর সহকর্মীরা ফোন মারফত পরিবারেকে জানান, হড়পা বান আসার সময়ে শেষবার অশোকের সঙ্গে দেখা হয়েছে তাঁদের। এর পর থেকে সহকর্মী ও সংস্থার সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন অশোকের।