নেপালে বন্যায় ভেসে আসা ভল্ট ভেঙে লুঠ টাকা, তার পর কী হলো? - 24 Ghanta Bangla News
Home

নেপালে বন্যায় ভেসে আসা ভল্ট ভেঙে লুঠ টাকা, তার পর কী হলো?

Spread the love

ধাদিং পুলিশ জানিয়েছে, গলছি গ্রামীণ পুরসভার বেলখোলায় ওই ভল্ট পাওয়া গিয়েছে। বন্যার জলের সঙ্গে ভেসে এসেছিল ওটা। পুলিশের তরফে জানা গিয়েছে, কিছু স্থানীয় বাসিন্দা ওই ভল্ট খুঁজে পান, তারপরে ভেঙে লুঠ করেন টাকা। ওই খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধাদিং পুলিশ জেলার তরফে জানা গিয়েছে, তাঁদের থেকে নেপালি মুদ্রায় ৯২.৬৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আরও টাকা লুঠ হয়েছে কি না এবং ঠিক কোন জায়গা থেকে ওই ভল্ট এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *