দলীপ ট্রফির দলে গুরনূর, নিউ জ়িল্যান্ড সফরে ভারতের হয়ে টেস্ট অভিষেকের ইঙ্গিত?
নিউ জ়িল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পাবেন গুরনূর?
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ়ের দলে ছিলেন গুরনুর। তবে একটা ম্যাচেও সুযোগ পাননি। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স গুরনূরের দলে সুযোগ পাওয়ার দাবিকে আরও জোরালো করেছে। জুলাইয়ে শ্রীলঙ্কায় ভারতীয় ‘A’ দলের হয়ে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে গুরনূরের ঝুলিতে রয়েছে ৬২টি উইকেট।
২০২৬ সালেই ভারতের হয়ে ODI অভিষেক হয়েছে এই তরুণ পেসারের। ভারতের হয়ে এখনও পর্যন্ত ছ’টি একদিনের ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন গুরনূর। কিউয়িদের বিরুদ্ধে পেস-সহায়ক উইকেটে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটতে পারে তাঁর।