চেলসিতে নয়া চুক্তি করলেন মার্তিনেস - 24 Ghanta Bangla News
Home

চেলসিতে নয়া চুক্তি করলেন মার্তিনেস

Spread the love

এই সময়: চেলসির জার্সিতে অভিষেকেই গোল করলেন ড্যানি ওয়েলবেক। লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে চেলসি মুখোমুখি হয়েছিল লুটন টাউনের। ২–০ জিতল চেলসি। ৫০ মিনিটে ওয়ে‍লবেক প্রথম গোল করেন। ৭৯ মিনিটে দ্বিতীয় গোল ‍লুটনের হাকিম ওদোফিনের আত্মঘাতী।

এ দিনেই চেলসি সই করাল অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসকে। ২০২২ সালে আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন এই কিপার। মাত্র ৭৫ লক্ষ পাউন্ড ট্রান্সফার মূল্য দিয়ে মার্তিনেসকে নিয়েছে চেলসি। তবে আর এক আর্জেন্তিনীয় তারকা এন্‌সো ফের্নান্দেসকে নিয়ে অনিশ্চয়তা চলছেই চেলসিতে।

এই মিডফিল্ডারকে লুটনের বিরুদ্ধে টিমে রাখেননি কোচ খাবি আলন্সো। ব্রিটিশ মিডিয়ার খবর, রদ্রিকে ছেড়ে দেওয়ার পরে ম্যানচেস্টার সিটি ভালো মিডফিল্ডার খুঁজছে। ফের্নান্দেস নিয়ে দরাদরিতে আগ্রহী সিটি।

তবে ফের্নান্দেসকে টিমের বাইরে রাখা প্রসঙ্গে আলন্সোর মন্তব্য, ‘এন্‌সোকে রাখা হয়নি, টিমের কয়েকজন প্লেয়ারকে খেলিয়ে দেখে নিতে হতো বলে। এন্‌সো টিমের সঙ্গে ভালো ভাবেই প্র্যাক্টিস করছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *