Medinipur News | থানার অদূরেই মাদক কারবার, পুলিশি অভিযানে গ্রেপ্তার
থানা থেকে ঢিল ছোড়া দূরে চলছিল মাদকের কারবার। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। বমাল পাকড়াও এক ব্যক্তি। উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার,সোনার গয়না ও লক্ষাধিক টাকা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির।