UPI : আর লাগবে না UPI ID, এবার UPI Number দিয়েই করুন অনলাইন পেমেন্ট! কীভাবে করবেন, দেখে নিন! | How to Set Up and Delete Your UPI Number Across Google Pay, PhonePe, and Paytm - 24 Ghanta Bangla News
Home

UPI : আর লাগবে না UPI ID, এবার UPI Number দিয়েই করুন অনলাইন পেমেন্ট! কীভাবে করবেন, দেখে নিন! | How to Set Up and Delete Your UPI Number Across Google Pay, PhonePe, and Paytm

Spread the love

কলকাতা : আজকাল সব কিছুতেই আমরা ইউপিআই ব্যবহার করি। দুধ কিনতে যাওয়া থেকে চুল কাটতে যাওয়া – সব কিছু জিনিস কিনেই ফোন বের করে গুগল পে বা ফোনপে স্ক্যান করাই আজকাল ফ্যাশন। কিন্তু কী এই ইউপিআই? Unified Payments Interface (UPI) হল একটি রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা। যার মাধ্যমে দিনরাত এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্য়াকাউন্টে তৎক্ষনাৎ টাকা লেনদেন করা যায়। আগে UPI-এর মাধ্যমে লেনদেনের জন্য UPI ID, QR Code বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের প্রয়োজন হত। তবে গ্রাহকদের সুবিধার্থে এবার এই নিয়ম বদলে গিয়ে চালু হতে চলেছে ‘UPI Number’-এর সুবিধা।

কী এই UPI Number’?

ইউপিআই নম্বর হল একটি ৮ থেকে ৯ সংখ্যার বিশেষ নম্বর বা আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর, যা আপনার ইউপিআই আইডির সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে যেকোনও ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই টাকা পাঠানো বা নেওয়া যায়। সহজ কথায়, জটিল ইউপিআই আইডির জায়গায় একটি নির্দিষ্ট ইউপিআই নম্বরটি বসিয়ে খুব সহজেই টাকা আদান-প্রদান করা সম্ভব।

কীভাবে ‘UPI Number’ তৈরি করা হয়?

১) আপনার ফোনে থাকা যেকোনও পেমেন্ট অ্যাপ (যেমন – গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি) খুলুন।

২) প্রোফাইল/সেটিংস অপশনে গিয়ে অপশন চুজ করুন।

৩) এখানে আপনার পছন্দের ৮-৯ সংখ্যার নম্বরটি দিন।

৪) কনফার্ম করলেই আপনার নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ইউপিআই আইডির সঙ্গে যুক্ত হয়ে যাবে।

UPI Number’ ডিলিট করার নিয়ম –

১)ইউপিআই অ্যাপ খুলে অপশনে যান।

২) যে নম্বরটি মুছতে চান, সেটি বেছে নিন।

৩) ডিলিট বা ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করুন। এর সঙ্গে সঙ্গেই নম্বর ডিলিট হয়ে যাবে।

UPI Number’-এর সুবিধে কী?

১) মনে রাখা সহজ – জটিল অক্ষরের ইউপিআই আইডির চেয়ে সহজ সংখ্যা মনে রাখা সুবিধাজনক।

২) গোপনীয়তা বজায় থাকে – কাউকে নিজের মূল ইউপিআই আইডি বা ব্যাঙ্ক বিবরণ জানানোর প্রয়োজন পড়ে না।

৩) লেনদেন – যেকোনও অ্যাপ থেকে খুব দ্রুত ও সহজে টাকা পাঠানো ও নেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *