স্ত্রীয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ধরিয়ে দিল রোবট ভ্যাকুয়াম, মোটা টাকা ক্ষতিপূরণ পাওয়ার পরেই ‘শ্রীঘরে’ স্বামী
টুথব্রাশ থেকে সন্দেহের সূত্রপাত
জানা গিয়েছে, ২০২১ সালে তাইওয়ানের ওই ব্যক্তির বিয়ে হয়েছিল। তিনি এবং তাঁর স্ত্রী তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তবে ছুটি কাটাতে অন্য একটি বাড়িতে যেতেন ওই দম্পতি। বছর তিনেক আগে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সেই বাড়িতে একটি ব্যবহৃত টুথব্রাশ দেখতে পান স্বামী। সেটি তাঁর স্ত্রীর নয় বলে সন্দেহ হয় তাঁর। এর পরেই স্ত্রীর গতিবিধি নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে।
প্রমাণ খুঁজতে তিনি কাছের একটি পার্কিং গ্যারেজের নজরদারি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করেন। সেখানে এক অচেনা ব্যক্তিকে তাঁর স্ত্রীকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে দেখেন তিনি। ওই ঘটনার পরে স্বামীর সন্দেহ আরও ঘনীভূত হয়।