Camac Street Hoarding Row: সন্ধ্যায় বিল বোর্ড খোলার পর রাতে ফের ঝোলে TMC-র ব্যানার, সকাল হতে আবারও উধাও! ক্যামাক স্ট্রিটে চরম নাটকীয় পরিস্থিতি | Camac Street Abhishek Banerjee Office Hoarding Row: TMC Banner Appears at Night, Missing by Morning - 24 Ghanta Bangla News
Home

Camac Street Hoarding Row: সন্ধ্যায় বিল বোর্ড খোলার পর রাতে ফের ঝোলে TMC-র ব্যানার, সকাল হতে আবারও উধাও! ক্যামাক স্ট্রিটে চরম নাটকীয় পরিস্থিতি | Camac Street Abhishek Banerjee Office Hoarding Row: TMC Banner Appears at Night, Missing by Morning

Spread the love

ক্যামাক স্ট্রিটে তুলকালামImage Credit: Tv9 Bangla

 কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে চরম নাটকীয়তা! বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভার কর্মীরা অভিষেকের দফতরের বিলবোর্ডটি ভেঙে দেওয়া হয়। রাতে ফের সেখানে নতুন করে ঝুলিয়ে দেওয়া হয় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ব্যানার। তবে রাতের অন্ধকারে টানানো সেই ব্যানার সকাল হতেই গায়েব! আর তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। মনে করা হচ্ছে, গভীর রাতে কেউ বা কারা ফের ব্যানারটি খুলে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে অবৈধ বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে নজিরবিহীন তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, পুরসভার কর্মী ও ডিউটিতে থাকা পুলিশকর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। সরকারি কাজে বাধা, হুমকি ও পুলিশ কর্মীদের হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগে পুলিশ-তৃণমূল সংঘাত তুঙ্গে ওঠে।

ঘটনার পারদ চড়ে এই সংঘাতের জল গড়ায় আদালত পর্যন্ত। পুরো বিষয়টিতে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছে কালীঘাট তৃণমূল। ব্যানার খোলা ও টাঙানোর এই টানাপোড়েনে ক্যামাক স্ট্রিট জুড়ে এখন তীব্র উত্তেজনা।

কী ঘটে ক্যামাক স্ট্রিটে?

ঝামেলার সূত্রপাত ক্যামাক স্ট্রিটের অফিসের হোর্ডিংকে ঘিরে। পুরসভার কর্মীদের অভিযোগ, এই হোর্ডিং অবৈধ। তা নিয়ে পুলিশের তরফ থেকে তাদের কাছে অভিযোগ আসে। তার ভিত্তিতেই হোর্ডিং খুলতে আসেন তাঁরা। আর তা নিয়েই রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। অভিষেকের অফিসের কর্মীদের সঙ্গে পুরসভার কর্মীদের ও পুলিশের রীতিমতো হাতাহাতি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৩ টি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *