শুক্রবার সকালে বৃদ্ধির পথে শেয়ার বাজার
চলতি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে দেশের শেয়ার বাজারে পজ়িটিভ ওপেনিং হয়েছে। শেষ ক্লোজ়িংয়ের তুলনায় ০.১৪ শতাংশ বেশি পয়েন্টে নিফটি৫০ এবং ০.২৩ শতাংশ বেশি পয়েন্টে ওপেনিং হয়েছে সেনসেক্সের। ৯টা ২০ মিনিটে ১৬৮ পয়েন্ট বেড়ে সেনসেক্স রয়েছে ৭৭,১০১ পয়েন্টে। ২৪ পয়েন্ট বেড়ে নিফটি৫০ রয়েছে ২৪,১১৫ পয়েন্টে। মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলি পজ়িটিভে রয়েছে। তবে সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে।