বৈদ্যবাটিতে ড্রোন থেকে পুষ্পবৃষ্টি
শ্রাবণ মাসের চতুর্থ শনিবার তারকেশ্বরে ভক্তদের রেকর্ড ভিড়। হুগলির বৈদ্যবাটি নিমাই তীর্থ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশে রওনা দেওয়া পুণ্যার্থীদের স্বাগত জানাতে এ বার আকাশ থেকে নামল পুষ্পবৃষ্টি। তবে হেলিকপ্টার নয়, ড্রোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। বজবজ মহেশতলা থেকে এসেছেন অর্চনা হালদার। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে তারকেশ্বরে আসছি, কিন্তু এরকম কোনদিনও দেখিনি। পুষ্পবৃষ্টি দেখে আমাদের ভালো লাগলো।’