সভাস্থলে রাত কাটাল কালীঘাট-TMCP, তৎপর বিদ্রোহীরাও
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে ক্যাথিড্রাল রোডে টিএমসিপি–র সমাবেশের প্রস্তুতি এবং মঞ্চ দেখতে যান। মমতা বন্দ্যোপাধ্যায়–সহ তৃণমূলের কোন কোন নেতা মঞ্চে থাকবেন, তা নিয়ে কথা হয়। তৃণমূলের কালীঘাট শিবিরের রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিধায়ক কাশেম সিদ্দিকি, বৈশ্বানর চট্টোপাধ্যায় ছাড়াও টিএমসিপি নেতৃত্ব সেখানে ছিলেন। সেখানে প্রিয়াঙ্কা অধিকারী–সহ টিএমসিপি–র নেতা–কর্মীরা অভিষেককে জানান, রাতে তাঁরা ক্যাথিড্রাল রোডে থাকবেন।