Delhi Blast Death: ছড়িয়ে-ছিটিয়ে আছে দেহাংশ! দিল্লির বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু, আহত বহু – Bengali News | Delhi Blast: death reported from the spot, many injured
নয়া দিল্লি: ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। জোড়া গাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত, আর তার জেরে একের পর এক গাড়ি, অটো, রিক্সা, বাইকে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সংখ্যাটা ২০-র বেশি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
সবিস্তারে আসছে…