ভবানীপুর থেকে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর
রাখিবন্ধনের অনুষ্ঠানে দেশের ‘ভিতরের শত্রু’দের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বাইরের শত্রুদের সেনা মোকাবিলা করবে, কিন্তু দেশের ভিতরে যারা ভারত ভাগের চক্রান্ত করছে, তাদের ‘বাড়ির আবর্জনা পরিষ্কার করার মতো’ সাফ করতে হবে। একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘আজাদি’ স্লোগান নিয়েও কটাক্ষ করেন তিনি।