পর্যটকদের জন্য খুলবে ভুটানঘাট, উদ্যোগী বন দপ্তর - 24 Ghanta Bangla News
Home

পর্যটকদের জন্য খুলবে ভুটানঘাট, উদ্যোগী বন দপ্তর

Spread the love

এখানকার শান্ত, স্নিগ্ধ নদীর পাড়ে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। তবে মন চাইলেও সেই সুযোগ নেই। কারণ, অনুমতি মাপা সময়ের জন্য। আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্তে লুকিয়ে রয়েছে ওই রঙিন পাহাড়। কুমারগ্রাম লাগোয়া ভুটান ঘাটের অবস্থান বক্সা জঙ্গলের কোর এলাকার মধ্যে পড়ে। প্রায় দু’দশক ধরে সেখানে সাধারণের প্রবেশ নিষেধ। কারণ মূলত দুটো। প্রথমটি অবশ্যই বন্যপ্রাণ সংরক্ষণ। দ্বিতীয়, জঙ্গি ঘাঁটি। এক সময়ে কেলএলও জঙ্গিদের আস্তানা ছিল এই এলাকা। জঙ্গি তাণ্ডবে পুড়ে গিয়েছিল বনবাংলো। যদিও জঙ্গি কার্যকলাপ এখন বন্ধ। তবে বন বিভাগের এবং এসএসবি-র (সশস্ত্র সীমা বল) কড়া নজরদারি রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *