FIFA World Cup 2026: মেসিরা আবার বিশ্বসেরা, জাতীয় ছুটি ঘোষণা করে ট্রোলের শিকার আর্জেন্টিনার প্রেসিডেন্ট! | Argentina Lose World Cup Final, But President Milei Accidentally Announces National Holiday - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026: মেসিরা আবার বিশ্বসেরা, জাতীয় ছুটি ঘোষণা করে ট্রোলের শিকার আর্জেন্টিনার প্রেসিডেন্ট! | Argentina Lose World Cup Final, But President Milei Accidentally Announces National Holiday

Spread the love

মেসি ও হাভিয়ের মিলেই!Image Credit: Getty Images

আমেরিকা : বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2026 Final) স্পেনের কাছে হারের শোক তখনও কাটেনি আর্জেন্টিনাবাসীদের। গোটা দেশ জুড়ে হতাশার আবহ। এমন সময়েই বড় ভুল করে বিতর্কে জড়িয়ে পড়লেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (Javier Milei)। ভুলবশত, তিনি সোশ্যাল মিডিয়াতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের অভিনন্দন জানিয়ে জাতীয় ছুটি ঘোষণার পোস্ট করে দিলেন। এর ফলেই সমাজমাধ্যমে সীমাহীন ট্রোলের শিকার হলেন মিলেই।

ফাইনালের পর এক্সে একটি পোস্ট করে মিলেই লেখেন,“আর্জেন্টিনা জাতীয় দলকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন। তাঁদের এই সাফল্যকে ঘিরে যে আগ্রহ ও প্রত্যাশা তৈরী হয়েছে, তা বিবেচনা করেই আমি দেশের জনগণকে জানাচ্ছি, যেদিন আর্জেন্টিনার খেলোয়াড়রা ও কোচিং স্টাফ সেলিব্রেশন করতে চাইবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি বলে ঘোষণা করা হবে।” পরে জানা যায়, এই পোস্টটি আগে থেকেই শিডিউল করা ছিল ফলে নিজে থেকেই সময়ের পর এটি পোস্ট হয়ে যায়। এর কয়েক ঘন্টা আগে অবশ্য মিলেই দলের লড়াইয়ের প্রশংসা করেছিলেন। তিনি লেখেন,“খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত লড়াই করেছে দল। আর্জেন্টিনা সবসময় সেরাদের মধ্যে থাকবে।”

নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১০৬ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে ফেরান তোরেস দুরন্ত গোল করে স্পেনকে জয় এনে দেন। এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এই জয়ের ফলে ২০১০ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়ন হল স্পেন। ইউরো ২০২৪ জয়ের পর এখন তাদের দখলে বিশ্বকাপও। অনেকের মতে, এই হার লিও মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এক সফল অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত হিসেবে দেখা যায়। তাঁর হাত ধরেই আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তাই আর্জেন্টিনার এই হারকে তাদের গৌরবময় অধ্যায়ের শেষ হিসেবেও দেখছেন অনেক সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *