চিনের বাঁধে ‘জলাতঙ্ক’ ভারতে, বিশ্বের বৃহত্তম নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পে বিপদ ঘনাচ্ছে বঙ্গেও
চ্যুতিরেখা হলো ভূত্বকের শিলায় তৈরি এমন একটি ফাটল বা ভাঙন, যার দু’পাশের শিলাস্তর পরস্পরের তুলনায় সরে গিয়েছে বা আরও সরে যেতে পারে। আর ‘মেন সেন্ট্রাল থ্রাস্ট’ হলো হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের উপরে উঠেছে। জিওমর্ফোলজিস্টের বক্তব্য, এর পরেও ওই জায়গায় এমন একটি ড্যাম তৈরি ভূমিকম্পের ঝুঁকি বাড়াতে পারে। বড় ভূমিকম্প হলে অরুণাচলপ্রদেশ ও অসম তো বটেই, গোটা উত্তর-পূর্ব ভারত, এমনকী কলকাতা ও ঢাকাও তার অভিঘাতের বাইরে থাকবে না।
বিপদ শুধু বাঁধের কাঠামোয় ফাটল ধরার নয়। বড় ভূমিকম্প হলে পাহাড়ধস, হিমবাহ ধস কিংবা নদীর গতিপথে আকস্মিক পরিবর্তন— একটির পর একটি বিপর্যয় ঘটতে পারে। জলাধারে বিপুল জল জমা থাকলে সেই ঝুঁকির মাত্রা আরও বাড়বে।