ব্যাটারি বিস্ফোরণে ছাই সার্ভিস সেন্টার, ঝলসে গেলেন মালিক - 24 Ghanta Bangla News
Home

ব্যাটারি বিস্ফোরণে ছাই সার্ভিস সেন্টার, ঝলসে গেলেন মালিক

Spread the love

এই সময়, আসানসোল: ব্যাটারি বিস্ফোরণে আগুন লেগে ছাই হয়ে গেল অটো-টোটো সার্ভিস সেন্টার। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে আমডাঙার কাছে। আগুনে প্রায় ৮০ শতাংশ পুড়ে যান ওই সার্ভিস সেন্টারের মালিক সুভাষচন্দ্র পাল। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, আগুন লাগার খবর পেলেও চিত্তরঞ্জন এবং আসানসোল থেকে দমকলের ইঞ্জিন পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় যাবতীয় যন্ত্রাংশ সমেত সার্ভিস সেন্টারটির সম্পূর্ণ পরিকাঠামো। অন্য ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *