Manasi Parekh: নেপালের হড়পা বান থেকে অল্পের জন্য বাঁচলেন মানসী! কী জানালেন অভিনেত্রী? | Actress manasi parekh escapes flash flood kailash mansarovar yatra - 24 Ghanta Bangla News
Home

Manasi Parekh: নেপালের হড়পা বান থেকে অল্পের জন্য বাঁচলেন মানসী! কী জানালেন অভিনেত্রী? | Actress manasi parekh escapes flash flood kailash mansarovar yatra

Spread the love

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানের গ্রাস থেকে বরাতজোরে প্রাণে বাঁচলেন অভিনেত্রী মানসী পারেখ। আন্তর্জাতিক ওড়িশি নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মানসী বর্তমানে সদগুরুর ইশা ফাউন্ডেশনের সঙ্গে ‘কৈলাস মানস সরোবর’ যাত্রার উদ্দেশ্যে তিব্বতে অবস্থান করছেন। বৃহস্পতিবার, ২৭ অগস্ট যে ‘গিরং’ সীমান্ত বন্দরে তাঁর পৌঁছনোর কথা ছিল, বুধবারই আকস্মিক প্লাবনে সেই এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।

সোশাল মিডিয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিউরে ওঠার মতো বেশ কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ করে মানসী জানান, ইশা ফাউন্ডেশনের সহায়তায় তিনি এবং তাঁর দল চিনের ভূখণ্ডে নিরাপদ রয়েছেন। স্মৃতিচারণ করে মানসী লেখেন, মাত্র পাঁচ দিন আগেই যে গিরং বন্দরে স্থানীয় মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন, চোখের সামনে সেই চেনা জায়গাটিকে জলের তোড়ে ভেসে যেতে দেখে তিনি শিউরে উঠছেন।

নেপালের রসুয়া জেলা এবং তিব্বতের সীমান্ত এলাকা গিরং হড়পা বানে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের তোড়ে সীমান্ত সংলগ্ন বহু গ্রাম জলমগ্ন এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। আটকে পড়া পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারসহ নিরাপদে দেশে ফেরানোর তৎপরতা শুরু করেছে ইশা ফাউন্ডেশন। জীবনের অনিশ্চয়তার কথা উল্লেখ করে মানসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এবং বিপর্যস্ত মানুষদের সুরক্ষার জন্য ভক্তদের প্রার্থনার আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *