সেন্সাসে শো–কজ় নিয়ে প্রশ্ন, উদ্বেগ
প্রশাসন সূত্রের খবর, ওই শো–কজ় নোটিসে আরও লেখা হয়েছে, ‘এইচএলও অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় কাজ শুরু ও সেটা সম্পাদন করতে আপনার ব্যর্থতা এবং চরম অবহেলা দায়িত্ব পালনে গাফিলতির সমতুল্য। আপনার এই ব্যর্থতাকে উপযুক্ত কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব সহকারেই দেখছেন। এই নোটিস পাওয়ার দিন থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ ২৭ অগস্টের মধ্যে কারণ দর্শাতেই হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে ওঠা অবহেলা, সেন্সাসের কাজ শুরু করার ব্যর্থতা এবং দায়িত্ব পালনে গাফিলতির জন্য উপযুক্ত শাস্তিমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করতে ও অবিলম্বে দায়িত্ব পালন নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে।’