সিএবিতে নির্বাচন
সিএবিতে উঠে গেল নির্বাচনের হাওয়া। বার্ষিক সাধারণ সভার দিন ঠিক হয়ে গেল বুধবার। আগামী ২৪ সেপ্টেম্বর কলকাতার এক পাঁচতারা হোটেলে বিকেল চারটেয় হবে সভা। সিএবির সচিব ও যুগ্ম সচিব পদ–সহ অ্যাপেক্স কমিটির একটি পদে নতুন প্রতিনিধি আসবেন। এখন প্রশ্ন হলো, সিএবিতে কি ভোটের মাধ্যমে এই তিন পদ বেছে নেওয়া হবে নাকি শেষ পর্যন্ত সমঝোতা হয়ে যাবে দুই শিবিরে?