আসানসোলের পরে পুরুলিয়া, সিলিকোসিস আক্রান্ত ১৬ জন - 24 Ghanta Bangla News
Home

আসানসোলের পরে পুরুলিয়া, সিলিকোসিস আক্রান্ত ১৬ জন

Spread the love

এই সময়, আসানসোল: পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার পরে এ বার পুরুলিয়ার নিতুড়িয়া ও রঘুনাথপুরে থাবা বসাল মারাত্মক ব্যাধি সিলিকোসিস। ২১ অগস্ট পুরুলিয়া জেলার সিলিকোসিস চিহ্নিতকরণ বোর্ডের প্রথম বৈঠকে ২১ জন সন্দেহভাজনকে হাজির করা হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও যক্ষ্মা রোগ বিষয়ক আধিকারিক (ডিটিও) স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের মধ্যে ১৬ জন রোগীর শরীরে সিলিকোসিসের উপস্থিতি সুনিশ্চিত করা হয়েছে। আক্রান্তরা প্রধানত নিতুড়িয়ার গোপালগঞ্জ, ইনানপুর, লালপাহাড়ি, পাবতপুর, লায়েকডি ইত্যাদি এলাকার বাসিন্দা এবং তাঁরা মূলত পাথর শিল্পের সঙ্গে যুক্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *