Tiljala Demolition Protest: রণক্ষেত্র পার্ক সার্কাস, পুলিশের ওপর ‘হামলা’ | Violence Erupts at Park Circus During Protest Over Tiljala Illegal Construction Demolition
কলকাতা: তিলজলায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার প্রতিবাদ। আর সেই প্রতিবাদ জানাতে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে বেআইনি জমায়েত। রাস্তা অবরোধের চেষ্টা। অবরোধ তুলতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ইটবৃষ্টি করে। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী। রাস্তায় বাসেও ভাঙচুর চালানো হয়।