আতঙ্কের নাম S-400, অপারেশন সিঁদুর চলাকালীন ‘স্লিপার সেল’, গুপ্তচরদের কাজে লাগিয়েছিল দিশেহারা পাকিস্তান
অপারেশন সিঁদুরের সময়ে খেলা দেখিয়েছিল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়েছিল এই ‘রক্ষাকবচ’। সেই ডিফেন্স সিস্টেম ভারতের ঠিক কোথায় রয়েছে? তা দেখার জন্য গুপ্তচর ও ‘স্লিপার সেল’-কে সক্রিয় করেছিল পাকিস্তান। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। তিনি এটাও দাবি করেছেন, S-400-এর ভয়ে ভারতীয় সীমান্তের প্রায় ২০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারছিল না পাকিস্তানি যুদ্ধবিমান।