বাড়ি নির্মাণে তোলা আদায়? সন্তু পানের আপ্ত সহায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, ‘তোলাবাজি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা তোলাবাজির অভিযোগ করছেন, তাঁরা চাইলে প্রশাসনের সাহায্য নিতে পারেন। এই অভিযোগের যথাযথ তদন্ত করা দরকার। যাঁরা তোলাবাজির সঙ্গে যুক্ত, তিনি যেই হোন না কেন, তাঁদেরকে শাস্তি পেতেই হবে। এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। শাসকের আইন নয়।’ যাঁর বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ বিধায়ক সন্তু পানের আপ্ত সহায়ক সুশোভন রায়ের দাবি, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেটা ঠিক নয়। সন্তু পানকে কালিমা লিপ্ত করার জন্যই এই ধরণের মনগড়া অভিযোগ করা হচ্ছে। তিনি কারও কাছ থেকে টাকা নেননি। বিধায়ক সন্তু পানও তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ এক কথায় খারিজ করে দিয়েছেন।