পাহাড়ে বেড়াতে গেলে কী ভাবে ঝুঁকি এড়াবেন? রইল টিপস

পাহাড়ে বেড়াতে গেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিপদের কথাও মাথায় রাখা জরুরি। হড়পা বান, ধস বা হঠাৎ জলস্রোত থেকে বাঁচতে আগে থেকেই কয়েকটি সতর্কতা জেনে রাখুন।

আবহাওয়ার খবর দেখুন
রওনা হওয়ার আগে গন্তব্য ও যাত্রাপথের আবহাওয়া দেখুন, ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলে পরিকল্পনা বদলান।

নদী থেকে দূরে থাকুন
পাহাড়ি নদীতে জল আচমকাই বাড়তে পারে, তাই বৃষ্টি হলে নদী বা ঝরনার ধারে দাঁড়াবেন না।

ধসের চিহ্ন দেখুন
পাহাড়ে নতুন ফাটল, আলগা পাথর বা মাটি সরে যাওয়ার চিহ্ন দেখলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যান।

জলমগ্ন রাস্তা পার হবেন না
রাস্তার উপর দিয়ে স্রোত বইলে গাড়ি বা পায়ে পার হওয়ার চেষ্টা করবেন না, নীচের রাস্তা ভেঙে থাকতে পারে।

অচেনা পথে যাবেন না
মূল ট্রেকিং রুট ছেড়ে শর্টকাটে যাওয়ার ঝুঁকি নেবেন না, স্থানীয় গাইডের পরামর্শ মেনে চলুন।

বৃষ্টি বাড়লে থামুন
‘আর একটু এগিয়ে যাই’ ভাববেন না, ভারী বৃষ্টি শুরু হলে নিরাপদ আশ্রয়ে ফিরে যান।

একা ট্রেক করবেন না
দুর্ঘটনা বা নেটওয়ার্ক সমস্যায় বিপদ বাড়তে পারে, তাই দল বা অভিজ্ঞ গাইডের সঙ্গে চলুন।

জরুরি ব্যাগ রাখুন
ফোন, পাওয়ারব্যাঙ্ক, টর্চ, প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট-এইড কিট অবশ্যই সঙ্গে রাখুন।

স্থানীয় সতর্কবার্তা মানুন
প্রশাসন কোনও রাস্তা বা ট্রেকিং রুট বন্ধ করলে সেখানে যাওয়ার ঝুঁকি নেবেন না—নিরাপত্তাই আগে।