৪৭০০ কোটি টাকার কাজ, বাড়ল শেয়ার দর
আদানি গোষ্ঠীর সংস্থা আদানি এনার্জি সলিউশনস (AESL) মহারাষ্ট্রে প্রায় ৪,৭০০ কোটি টাকার বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের বরাত পেয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর সংস্থার শেয়ারে ইতিবাচক প্রভাব দেখা যায়। বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম ১,৬৩৭.৭৫ টাকা পর্যন্ত উঠেছিল। ১০টা ২৫ মিনিটে শেষ ক্লোজ়িংয়ের তুলনায় ১.৪৩ শতাংশ বেড়ে ১,৬১২.৮০ টাকায় লেনদেন হয়েছে এই স্টকের।